1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

আলফাডাঙ্গায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিনিধি: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব চরডাঙ্গা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যলয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক এনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন সুজন, মোঃ ইয়াসিন মোল্লা, মোঃ কামরুজ্জামান খান, মোঃ বাবুল ফকির, মোঃ খালিদ হাসান, নজরুল ফকির, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মশিউর রহমান, মোঃ নাজমুল শেখ, মোঃ হাদিয়ার রহমান, জয় মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তা গন বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
উল্লেখ্য, এই মানবিক কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি মনোনীত ধনের শীষ প্রতীক এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক  মোঃ সাজ্জাদ হোসেন সুজনের অর্থায়নে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট