1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

জীবননগরের সন্তান শফিকুল ইসলাম নির্বাচিত হলেন মহেশপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ঝিনাইদহের  মহেশপুর উপজেলায় মাধ্যমিক
পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন স্বরুপপুর কুসুমপুর
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম,যিনি শিক্ষার্থী ও
জীবননগরবাসীর কাছে শফিকুল মাস্টার নামে সুপরিচিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ
উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক নির্বাচনের কার্যক্রম
পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে মহেশপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে
পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, শৃঙ্খলা রক্ষা ও
সামগ্রিক শিক্ষাগত অবদানের ভিত্তিতে মো. শফিকুল ইসলামকে শ্রেষ্ঠ শিক্ষক
হিসাবে মনোনীত করা হয়।

মো. শফিকুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের
নিশ্চিন্তপুর গ্রামের মরহুম আব্দুল জব্বার ও নুরজাহান বেগমের পুত্র। তিনি
বর্তমানে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার মাস্টারপাড়ায় স্থায়ীভাবে বসবাস
করছেন।

তিনি দীর্ঘ ১৬ বছর ধরে মহেশপুর উপজেলার  স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের
সাথে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতা জীবনে তিনি পাঠদানে দক্ষতা,
শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
বিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, তাঁর দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও আধুনিক
শিক্ষাদান পদ্ধতির ফলে শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং
বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

শিক্ষকতার পাশাপাশি মো. শফিকুল ইসলাম একজন গুণী কবি ও সাহিত্যিক হিসেবেও
পরিচিত। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি সমাজ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ
তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যা তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে
আলাদা পরিচিতি দিয়েছে।

তাঁর এ সাফল্যে স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের
শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা আন্তরিক অভিনন্দন ও
শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, শফিকুল মাস্টারের এই
অর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে
ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট