1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দণ্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) ধারাটিকে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির এই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, যা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়া উচিত নয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়— রাষ্ট্রদ্রোহ আইনটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন। তৎকালীন সময়ে স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে এটি প্রণীত হয়েছিল, যা বর্তমান স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া এই ধারাটি সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান দণ্ডবিধির ১২৪-এ ধারাটিকে কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারির আরজি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।