
বিজ্ঞপ্তি: খুলনা মহানগরের মুজগুন্নি আবাসিকে এস এন ডেভেলপারস কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় ১৩তম প্রকল্প ‘এস এন প্যালেস–১৩’ এর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ আসর নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার সামনে বাইপাস লিংক রোডে ১৩ তলা ভবনটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন এস এন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মো. জুয়েল এবং ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, এসএন ডেভেলপারস লিমিটেডের ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ, ডাইরেক্টর মো. মোহাইমিন, ম্যানেজার নিউটন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ফ্লাট ক্রেতারা ও এস এন ডেভেলপারস লিমিটেড পরিবারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
উদ্বোধন শেষে এস এন ডেভেলপারস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন বলেন, বহুদিনের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম আর দায়িত্ববোধের সমন্বয়ে এস এন ডেভেলপারস লিমিটেড গ্রাহকদের স্বপ্নের ঠিকানা গড়ে তোলে। প্রতিটি প্রকল্পের মান বজায় রেখে নির্ধারিত সময়ে হস্তান্তরের যে অঙ্গীকার, তা রক্ষা করতে প্রতিষ্ঠানটি সবসময় দৃঢ় আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
Like this:
Like Loading...
Related