1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

কালিগঞ্জ মডেল মসজিদের জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগ উপলক্ষে লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ল্যাবরেটরি কিন্ডারগার্ডেন স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এছাড়াও উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ মডেল মসজিদ কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মডেল অডিটর নুর ইসলাম এবং মসজিদ কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রিয়াজুল ইসলাম। উপজেলা পরিষদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কমিটি এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, জনবল নিয়োগের জন্য মোট তিনটি পদে ৪৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৩৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৮ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন।
পদভিত্তিক উপস্থিতির বিবরণ অনুযায়ী
ইমাম পদে আবেদন করেন ২৫ জন, পরীক্ষায় অংশ নেন ১৯ জন। মোয়াজ্জেম পদে আবেদন করেন ১০ জন, পরীক্ষায় অংশ নেন ৮ জন। খাদেম পদে আবেদন করেন ১২ জন এবং সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। প্রার্থীদের মাঝে শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে পরীক্ষা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পরীক্ষা সম্পন্ন হওয়ায় উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ করে শিগগিরই ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।