1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনাকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণশক্তি। ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও ইমানদার হলে সাধারণ মানুষ উপকৃত হয়, আর চাঁদাবাজি ও হয়রানির শিকার হলে এর বোঝা গিয়ে পড়ে সাধারণ ক্রেতাদের ওপর।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার লঞ্চঘাট পর্যন্ত নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরেও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। এর ফলে বাজারে পণ্যের দাম বাড়ছে এবং সাধারণ মানুষ বাড়তি দামের যাতাকলে পিষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোনো ধরনের সমাজবিরোধী গোষ্ঠী, চাঁদাবাজ বা সন্ত্রাসী অপতৎপরতা চালাতে পারবে না। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সারসহ মহানগর, থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।