1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

নড়াগাতীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নড়াইলের নড়াগাতীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নড়াগাতী বাজারে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
সম্মেলনের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, নড়াগাতী থানা শাখা। এতে সভাপতিত্ব করেন অনাঃ ক্যাঃমোঃ আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোঃ ফরিদ আহমেদ।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান (মনির)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু অবসর পরবর্তী সময়ে তাদের অনেকেই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশন, চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
সম্মেলনে বক্তারা সংগঠনকে শক্তিশালী করা, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।