1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ফুলতলায় সাংবাদিক খোকনের বোনের ইন্তেকালঃ শোক প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : উপজেলা প্রেসক্লাব ফুলতলা সভাপতি সাংবাদিক শামসুল আলম খোকনের মেঝবোন যশোরের খাজুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মশিয়ার রহমানের স্ত্রী ইউজিনারা বেগম (৬০) শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি,,,, রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তথ্য ক্যাডার তার জ্যেষ্ঠ পুত্র রাকিব হাসান শিশির কানাডা প্রবাসী এবং কনিষ্ঠ পুত্র শিমুল কলেজ প্রভাষক। শনিবার বাদ জোহর বাড়ির আঙ্গিনায় মরহুমার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। সাংবাদিক খোকনের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর মাসুম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সম্পাদক শেখ ওসমান কবির, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, রমজান মাহমুদ অরণ্য প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি সেকেন্দার আলী রাজু, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, বিল্লাল হোসেন, অনুপ বিশ্বাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট