1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

সুন্দরবনে বাড়ছে জলদস্যুতা, ২০ জেলেকে অপহরণ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আবারও ২০ জন জেলেকে অপহরণ করেছে ডন বাহিনী পরিচয় দেওয়া একদল জলদস্যু। চলতি মাসের ১৯ তারিখে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে দস্যু বাহিনী। বিগত দুই বছর ধরে ক্রমাগতভাবে বাড়ছে জলদস্যু দ্বারা অপহরণের ঘটনা।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বনের মাহমুদা নদী, চুনকুড়ি ও মালঞ্চ নদীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
বন্দিদশা থেকে ফিরে আসা জেলেরা জানান, দস্যু দলের নেতৃত্বে ছিলেন ভেটো সফিকুল ও শাহাজান। তারা ইতোপূর্বে র্যাবের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও গত তিন মাস ধরে পুনরায় ডন বাহিনী পরিচয়ে দস্যুতা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
অপহরণের শিকার জেলেদের মধ্যে ১২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সাদেক আক্কাছ, আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকুর আলী, আবুল কালাম, আশিকুল, হাফিজুর, আসাদুল, আমজাদ আলী, ইউসুফ আলী ও মিলন হোসেন। তারা শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি আটজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
চলতি মাসের ১৭ তারিখে কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাশ) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার দিবাগত রাতে দোবেঁকী কোস্টগার্ড অফিস সংলগ্ন এলাকা ও বিভিন্ন খাল থেকে ২০টি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয় আট সদস্যের দস্যু দলটি। এরপর একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
অপহৃত জেলেদের স্বজনরা জানান, দস্যুদের দেওয়া ওই নম্বরে যোগাযোগ করা হলে প্রতিজনের জন্য ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। পুলিশ বা কোস্টগার্ডকে জানালে অপহৃতদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে স্বজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে আপসের মাধ্যমে মুক্তিপণ কমিয়ে আনার চেষ্টা করছেন।
সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, তার স্টেশন থেকে পাশ নিয়ে বনে যাওয়া কিছু জেলে দস্যুদের হাতে জিম্মি হওয়ার খবর ফিরে আসা জেলেরা জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, শনিবার দুপুর পর্যন্ত অপহরণের শিকার হওয়া পরিবার কিংবা ফিরে আসা জেলেদের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তবে তিনি এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন। বনবিভাগ ও প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে জলদস্যুদের ধরতে যৌথ বাহিনীর অভিযান দেওয়ার বিষয়ে আলোচনা করবেন বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।