1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

খুলনা-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মানুষ আমাদের হাস্যোজ্জ্বল মুখে গ্রহণ করছে: মঞ্জু

ডেস্ক রিপোর্ট  : খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও জনপ্রিয় দল। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার মানুষ ভোট দিতে উদগ্রীব। নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ আমাদেরকে হাস্যোজ্জ্বল মুখে গ্রহণ করছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা স্ট্যান্ড রোড, চানমারী বাজার, খ্রিস্টানপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনগণ চায় জনপ্রিয় দল বিএনপির প্রার্থী বিজয়ী হোক। বিএনপির ওপর মানুষের আস্থা রয়েছে। গত ১৬ বছর ধরে বিএনপি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল এবং আগামীতেও উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করবে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার অনুপস্থিতিতেও মানুষ তাকে ভুলতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটের আমেজ ভালো এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, অ্যাডভোকেট মাসুম রশিদ, কেএম হুমায়ুন কবির, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।