বিশেষ প্রতিনিধি : আলফাডাঙ্গা বোয়ালমারী ও মধুখালি নিয়ে ফরিদপুর ১ সংসদীয় আসনটির স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেন, জাহাজ যেমন মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি জাহাজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করিলে এই অঞ্চলের উন্নয়নকেও এগিয়ে নিয়ে যাবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর–১ আসনের অন্তর্গত আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি উপজেলায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঞ্চনমুন্সী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ঢাকা টাইমস এর সম্পাদক, জনপ্রিয় নেতা আরিফুর রহমান দোলন। তার নির্বাচনী প্রতীক ‘জাহাজ মার্কা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ সহ নির্বাচনী প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনী দৃষ্টিনন্দন পোস্টারের এক পাশে প্রার্থীর ছবি এবং অন্য পাশে স্পষ্টভাবে লেখা—
আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি, ফরিদপুর–১ এর স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন এর জাহাজ মার্কায় ভোট দিন। এই সহজ ও বার্তাবহুল উপস্থাপনাটি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কর্মসংস্থানের ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। আরিফুর রহমান দোলন সেই প্রত্যাশার জায়গায় নতুন আশার প্রতীক হয়ে উঠছেন বলে মনে করছেন অনেক ভোটার এ-ও বলেন সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সাস্থ, যোগাযোগ ব্যাবস্থা সহ এলাকার হতদরিদ্র পরিবার গুলোকে আর্থিক ভাবে সহায়তা সহ এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। একারণে এলাকার তরুণ সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে ।
আরিফুর রহমান দোলন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচনে এসেছি। ফরিদপুর–১ আসনের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। জাহাজ যেমন মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি জাহাজ মার্কাও এই অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
নির্বাচনী মাঠে তার শান্তিপূর্ণ ও শালীন প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থী হয়েও আরিফুর রহমান দোলন ফরিদপুর–১ আসনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
এখন অপেক্ষা ভোটের দিনের। সাধারণ ভোটার গন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাকে বেছে নেবেন, সেটিই দেখার বিষয়। তবে প্রচারণার বর্তমান চিত্র বলছে, জাহাজ মার্কা ইতোমধ্যেই ফরিদপুর-১ আসনের নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন ও তার প্রতিক জাহাজ মার্কা।