1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করব না : মির্জা ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে ব্যবহার করে তিনি কিংবা তার পরিবার কখনো সম্পদ গড়েননি। বরং বাপ-দাদাদের জমি বিক্রি করেই রাজনীতি করে আসছেন। জনগণের আমানতের কোনো খেয়ানত তিনি করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই আমাকে ও আমার পরিবারকে চেনেন। আমরা রাজনীতি করে সম্পদের মালিক হইনি। আমরা রাজনীতি করেছি আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, আমার দলের কেউ যদি আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কখনো সেই পথে হাঁটবে না।
রাজনীতিতে ধর্মের ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে সক্ষম। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, কোনো সার সংকট থাকবে না। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং যুবকদের কর্মসংস্থানে অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা এ দেশে উদারপন্থী গণতন্ত্র চাই এবং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। শুধু স্লোগান দিয়ে ভোট পাওয়া যায় না, মানুষের পাশে থেকে সৎ কাজ করে তাদের মন জয় করতে হয়।
এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন। গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।