1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক নজরদারি থাকবে: বরিশাল জেলা প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন।
তিনি বলেন, “মানুষের আশানুরূপ একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বশীল ও সোচ্চার থাকতে হবে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় সঠিক নিয়ম ও নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা। তিনি বলেন, “ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের আয়নার কাচের মতো সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জাল ভোট বা কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। ভোটগ্রহণ কর্মকর্তা কিংবা ভোটার—কেউ অনিয়মে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন থাকবে কঠোর অবস্থানে।”
তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকুনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর সেনা ক্যাম্পের সেকেন্ড ইনচার্জ লেফটেন্যান্ট মেজর এস. জিসান জাকি রকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনগত বিধান, দায়িত্ব ও আচরণবিধি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।