1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

আশাশুনির কামালকাটিতে দুই দোকানে দুঃসাহসিক চুরি

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজারে দু’টি দোকানের শার্টার ও টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কামালকাটি স্লুইচ গেটের কাছে আশরাফুল গাজী ‘শরিয়তপুর স্টোর’ নামে মুদি দোকান রবিবার রাত্র ১১ টার দিকে বন্ধ করে প্রতিদিনের মত বাড়িতে চলে যান। সোমবার সকাল ৭ টার দিকে দোকান খুলে দেখতে পান দোকানের টিনের চাল কাটা। হিসাব করে দেখতে পান দোকান থেকে নগদ ৭০০০ টাকা, ১০ বস্তা চাল, ১০ বস্তা ফিড, ৮ বস্তা ভুট্টা, ২ পিচ এলপিজি গ্যাস সিলেন্ডার, ১টি ৩২ ইঞ্চি টিভি মনিটর, ব্যাংকের দু’খানা চেক বই ও মুদি মালামাল চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। একই সাথে পাশের গণেশ পাইনের শ্রীগুরু জুয়েলার্স এর শার্টার ভেঙ্গে স্বর্ণের নাকফুল, রৌপ্যের গহনা, ১টি মনিটর নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। খবর পেয়ে থানার এসআই রাজীব মন্ডল সোমবার সকালে ঘটনাস্থান পরিদর্শন করেছেন। পুলিশ চোরদের ফেলে যাওয়া ইঞ্জিন ভ্যান স্ট্যার্টের একটি হ্যান্ডেল, একটি ক্যাপ ও পুরনো শাড়ী-লুঙ্গি পেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।