1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা, দুই সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসাথে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা, মেয়ে ও এক ছেলের মৃত্যু হয়। ঘটনার সময় পাশেই দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করেন। তবে তাতে তারা সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।