1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ফকিরহাটে পানের বরজে ভয়াবহ আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। স্থানীয়রা জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়া এলাকার পানচাষি মো: খায়রুল বাসারের পানের বরজে এ ঘটনা ঘটে। ওই পানচাষি ও স্থানীয়রা টের পেয়ে পানি ছিটিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে সব পুড়ে গেছে বলে জানান। পানচাষি মো: খায়রুল বাসার জানান, তিনি বিদেশ থেকে বাড়িতে এসে দুই বিঘা জমির উপর পানের বরজ করেন। এতে তার প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছিল। এই অঘ্নিকান্ডের ঘটনায় তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলকভাবে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে বলে জানান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পানচাষি পানচাষি মো: খায়রুল বাসার থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। কিভাবে ওই পানের বরজে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।