1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

আশাশুনিতে নারী সমাবেশ ও শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী সমাবেশ, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ এবং শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) আশাশুনি উপজেলা পরিষদে ও প্রতাপনগর ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১২ তারিখে সবাই ভোট দিতে যাবেন, নিরাপত্তার ব্যাবস্থা আমরা করেছি। আমাদের প্রশাসনিক দিক দিয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এই নির্বাচনে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি, র‌্যাব সহ সকল বাহিনী কড়া ভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া তিনি গণভোটে ‘হ্যা’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে ইএসডিও, বাংলাদেশ ন্যাজারিন মিশন, রূপান্তর এনজিও বিভিন্ন উপকরণ বিতরণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরআগে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য “কচি কাঁচার মেলা” নামে বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি বড়দলে আরও প্লান্ট উদ্বোধন এবং প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। সবশেষে আশাশুনিতে ফিরে নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচিতদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।