1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ডুমুরিয়া-ফুলতলাকে উন্নয়নশীল অঞ্চলে প্রতিষ্ঠা করা হবে : আলি আসগার লবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি, নির্বাচনে আমি জিতলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ডুমুরিয়া- ফুলতলাকে উন্নয়নশীল অঞ্চলে প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে বাঁধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে। আপনারা দীর্ঘ ১৭ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে-দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, জনগণের পাশে ছিলো বিএনপি। আমার নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষের জন্য রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গুটুদিয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ড শিবপুর বাদুর গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ গাজী আব্দুল হক, মোল্লা আবুল কাশেম, শেখ মোয়াজ্জেম হোসেন, ওমর আকুন্জি, শিক্ষক অশিত কুমার রায়, আব্দুল করিম, নেতা আবুল খায়ের, আব্দুর রউফ বিশ্বাস, মোঃ আশ্বাব সরদার, গাজী মোজ্জাম্মেল হোসেন, সরদার আব্দুল করিম, মোঃ আশিকুর রহমান, এডভোকেট মমিনুর রহমান নয়ন, ডাঃ অনুপ কুমার বিশ্বাস, বিএনপির নেতা মোঃ শাহজাহান জমাদার, প্রবিধি নেতা এ এম জহুরুল ইসলাম, কলেজ শিক্ষক বিএনপির নেতা আবুল হালিম ঢালী, কৃষক নেতা মোঃআতিয়ার রহমান, মাগুরা গোনা ইউনিয়ন বিএনপির শোভনা ইউনিয়ন বিএনপির উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা শেখ মতিয়ার রহমান, সাংবাদিক বিএনপির নেতা শেখ মাহতাব হোসেন, রুহুল আমিন, শেখ আতাউর রহমান, এফ এম শাহজাহান, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ মোড়ল, বিএনপির নেতা সাবেক ইউ পি সদস্য মোজাফফর হোসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।