1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

সুন্দরবনে ৮ মাসে ২৪২ কেজি হরিণে মাংস ও ৩৫১ টি ট্রলারসহ ৩শ ১১ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে গত ৮ মাসে বন অপরাধে ৩শ ১১ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে ২৪২ কেজি হরিণে মাংস এবং জব্দ করা হয়েছে ৩৫১ টি ট্রলার ও নৌকসহ অন্যান্য সামগ্রী। বন বিভাগ সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ডিসেম্বর ”২৫ পর্যন্ত সময়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে বনরক্ষীদের অভিযানে অবৈধভাবে হরিণ শিকার, মাছ ও কাকড়া ধরাসহ অন্যান্য বন অপরাধে বনরক্ষীদের হাতে ৩শ ১১জন আটক হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন মামলা দিয়ে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৮ মাসে সুন্দরবনের বিভিন্ন স্থানে ২৪২ কেজি হরিণের মাংস, ৩৫১টি ট্রলার ও নৌকা, ৬১ হাজার ফুট হরিণ ধরার মালা ফাঁদ, ৯০ বোতল কীটনাশক, ৭শ কেজি বিষযুক্ত মাছ, ৮শ ১৬ কেজি কাকড়া, সাড়ে ৫ হাজার কাকড়া ধরার চারু, ২৩১টি মাছ ধরার জাল, ২২ বস্তা শুঁটকি মাছসহ বিবিধ প্রজাতির ২১৭ কেজি মাছসহ অন্যান্য বনজদ্রব্য জব্দ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা নিয়মিত হেটে এবং নদীপথে টহল কার্যক্রম চালাচ্ছেন। এই অভিযানের ফলেই গত ৮ মাসে ৩শ ১১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যপক সফলতা পাওয়া গেছে এবং বন অপরাধ ক্রমান্বয়ে কমে আসছে বলে ডিএফও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।