1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

উজিরপুরে হারিয়ে যাওয়া চাউল উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে গত সোমবার হারিয়ে যাওয়া BWB কর্মসূচির ৩০ কেজি চাউলের দুটি বস্তাই উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাসের তত্ত্বাবধানে উদ্ধারকৃত ওই চাউল পটিবাড়ি এলাকার বাসিন্দা অমলের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার প্রকাশ, গত সোমবার ১নং সাতলা ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত BWB কর্মসূচির অংশ হিসেবে ২৭৫টি অসহায় পরিবারের মাঝে দুই মাসের জন্য জনপ্রতি ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ শেষে সাতলা ৯ নম্বর ওয়ার্ড পটিবাড়ির বাসিন্দা অমল চাউল বহনের জন্য একটি ভ্যান গাড়ির খোঁজে ব্যস্ত থাকাকালে সুযোগ বুঝে ওত পেতে থাকা ভ্যানচালক মহিম হাং কৌশলে তার দুটি চাউলের বস্তা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী অমল।
তিনি আরও জানান, আমি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছি। কাজ বাজও তেমন করিতে পারিনা। এদিকে আমার সংসারে এক কেজি চাউলও ছিল না ঐদিন। এসময় আমার চাউলের দুটি বস্তা হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি, এবং পাগলের মতো এদিক-সেদিক খোঁজাখুঁজি করতে থাকি। কান্নারত অবস্থায় তিনি বলেন, এই সময় উপস্থিত এক ব্যক্তি আমাকে পরামর্শ দেন বিষয়টি ওখানে উপস্থিত সাংবাদিক অনিক ভাইকে জানাতে। পরে সাংবাদিক ভাই বিষয়টি জানতে পেরে তিনি নিজের গাড়িতে করে আমায় নিয়ে পুর্ব সাতলার বিভিন্ন জায়গায় খোঁজনিতে শুরু করেন। এবং অল্প সময়ের মধ্যেই আমার চাউলের সন্ধান পেয়ে যান।
পরবর্তীতে উদ্ধারকৃত দুটি বস্তা নিয়ে আমাকে ইউনিয়ন পরিষদ ভবনে পাঠিয়ে দেন। পরবর্তিতে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া চাউলের বস্তা দুটি প্রকৃতপক্ষে আমারই। এরপর আজ বুধবার দুপুরে সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাস সহ অন্য অন্যদের উপস্থিতিতে  আনুষ্ঠানিক ভাবে চাউলের বস্তা দুটি আমার হাতে তুলে দেন তারা।
চাউল ফিরে পেয়ে আবেগাপ্লুত অমল মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার হারানো খুশি ফিরিয়ে দেওয়ার জন্য সাংবাদিক ভাইসহ ইউনিয়ন পরিষদের সকলকে ধন্যবাদ জানাই।”
এ বিষয়ে সাতলা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও মানবিক দায়িত্ব পালনের জন্য ওই গণমাধ্যমকর্মীর প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।