1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২৫ খ্রিস্টাব্দে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ জানুয়ারির বুধবার সকাল সাড়ে দশটায় কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আব্দুল কাদের, প্রভাষক শরিফুজ্জামান শরিফ (পদার্থবিদ্যা)),প্রভাষক মোঃ বেলাল সিদ্দিক,(রসায়নবিদ্যা), কম্পিউটার শিক্ষক অপারেটর সহ শিক্ষক ও অন্যান্য কর্মচারীবৃন্দ।কলেজের অধ্যক্ষ উক্ত মেধাবী শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন।৭ মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে প্রত্যেকের অভিজ্ঞতার কথা শুনতে চায় উক্ত সরকারি কলেজের শিক্ষাকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের মাঝে বিনিমায়ের মাধ্যমে কলেজের শিক্ষার মান সুনাম ধারাবাহিকভাবে ধরে রাখার আহ্বান জানানো হয়।২৫ ২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে উক্ত সরকারি কলেজ থেকে চান্স প্রাপ্ত একমাত্র মেয়ে কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত যমুনা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে স্বত্বাধিকারী সাংবাদিক শেখ শরিফুল ইসলামের কন্যা শারমিন সুলতানা মিম, মোঃ সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম হোসেন,মোঃ জুবায়ের হোসেন আলিফ,মোঃ শাহরিয়ার নাফিস,তূর্য ঘোষ,মোঃ রাইফুল ইসলাম হাবিব।উক্ত সাত শিক্ষার্থীর ২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে এমবিবিএস এ মেরিট স্কোরে অবস্থান হয়েছে।কালিগঞ্জ সরকারি কলেজ হইতে বিজ্ঞান বিভাগ হইতে এইচএসসি পাশের পরে উক্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য কালীগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অব্যর্থনা সহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিবৃতি প্রদান করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট