1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

খুলনায় ভোটের মাঠে তরুণদের প্রাণবন্ত প্রচার

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় শুরু হয়েছে প্রাণবন্ত ও বর্ণিল নির্বাচনী প্রচারণা। রাজনৈতিক দলের পাশাপাশি কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারে যোগ হয়েছে নতুন মাত্রা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন একদল তরুণী শিক্ষার্থী। ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুজ্জামান আরিফের উদ্যোগে বর্ণিল পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এদিকে জামায়াতে ইসলামীর আমীরের সাম্প্রতিক খুলনা সফরের পর দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা গেছে। নগরী ও আশপাশের এলাকায় ব্যানার, পোস্টার ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছে দলটি।

খুলনার ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণা বাড়ার সঙ্গে সঙ্গে আচরণবিধি লঙ্ঘন ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগও উঠতে শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও বড় দলগুলোর প্রচারণায় খুলনায় এবারের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।