1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মহেশপুরে বিএনপি’র নারী নেত্রীর উপর হামলা

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরের হাট খালিশপুর গ্রামে ধানের র্শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে নারী নেত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহেশপুরের হাট খালিশপুর গ্রামের জামায়াত নেতা আব্দুল গফুরের বাড়ীতে। মহেশপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক রুপা খাতুন অভিযোগ করেন, ঝিনাইদহ-৩ আসনের ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে ভোট চাইতে তারা হাট খালিশপুর গ্রামে আব্দুল গফুরের স্ত্রী রোকেয়া খাতুনের বাড়ীতে যান। এ সময় রোকেয়া খাতুন তাদের সঙ্গে অপমান জনক ভাষায় কথা বলেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে রোকেয়া খাতুন রুপা খাতুনের মুখে চড় মারেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় রুপা খাতুনের সাথে ছিলেন এস বি কে ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া খন্দকার,সাহিদা খাতুন,যমুনা খাতুন প্রমুখ। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহেশপুর থানার এস আই টিপু সুলতান জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।