1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক সরিষা বোরো ধান রোপন আমন প্রদর্শনী এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা
শুক্রবার ৩০জানুয়ারি বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‌আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের খুলনার‌ কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ ও কোন অর্ডিনেশন সরেজমিনে উইং অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা কৃষিবিদ ড, মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, বক্তব্য দেন উপ‌পরিচাশক মোঃ নজরুল ইসলাম খুলনা,‌ পাটনার প্রকল্পের মনিটর অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ‌ মোঃ ফরিদুল ইসলাম,
ডুমুরিয়া উপজেলার ‌এস এ পিসিও মোঃ আলী হাসান,আটলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার দাশ, প্রকাশ চন্দ্র রায়, মোঃ ইকবাল হোসেন,কৃষক মেঘনার দাস, নবদ্বীপ মন্ডল, তাপস সরকার, অর্চনা বসাক, ছন্দা মল্লিক ও জয়া সরকারসহ আরো অনেকেই
উল্লেখ্য ডুমুরিয়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। বরাতিয়া গ্রামের মেঘনাথ দাস ‌বারি সরিষা চাষ করে তাকে লাগিয়ে দিয়েছে।এয়া ছাড়া খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজম হুদা জানান, ডুমুরিয়ায় উপজেলায় সরিষার ফসল এবার ভালো। আবহাওয়া অনুকূল থাকলে, আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।
তিনি আরো বলেন, এবছর আমরা ৯২৩ জন কৃষককে বীজ ও সার দিয়েছি এবং মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫৯ হেক্টর। উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান জানান, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে। সরিষার বর্তমান বাজারদর ১৮ শ’ থেকে ২ হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।