1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ফকিরহাটে সাংবাদিকদের সাথে মুসলিম লীগ প্রার্থীর মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ মুসলিম লীগের মনোনিত সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদের (হারিকেন) ফকিরহাট উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন একটি অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট-১ আসনের বাংলাদেশ মুসলিম লীগের সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদ বলেন, তিনি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য ও কৃষি কাজের আরো উন্নতি ঘটাবেন। মাদকমুক্ত সমাজ গড়বেন। তিনি যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। আমি নির্বাচিত হতে না পারলেও জনগনের সূখে-দু:খে পাশে থাকবেন বলে জানান। এলাকার উন্নয়নে সবসময় কাজ করে যাবেন। এসময় তিনি তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাই দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার জন্য আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।