1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বসুন্দিয়া ইউনিয়ন এর সিঙ্গিয়া রেলস্টেশন প্ল্যাটফর্ম থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা অভিমুখী নকশী কাঁথা লোকাল মেইল ট্রেনটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ (৬৫)। স্থানীয়দের ভাষ্যমতে,তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট