1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :

নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অধীনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ নামে একটি নতুন সংগঠন।
সম্প্রতি নড়াগাতী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্বাস আসজাদুর রহমান মিঠু ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন— খান মতিয়ার রহমান, বি এম বরকতউল্লাহ, ডাঃ বুলবুল কবীর, সৈয়দ মিজানুর রহমান, সরাফাত হোসেন সবো, চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু ও আলহাজ্ব কোবাদ সিকদার।
একই সঙ্গে মোঃ মনিরুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক এবং মোঃ সোহাগ শেখকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মোল্লা; সদস্য হিসেবে রয়েছেন মোঃ তৈয়েবুর রহমান, আব্দুল কাদের সিকদার ও খান মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের পৃষ্ঠপোষক  খান সুমন রানা। উপস্থিত সাংবাদিকরা বলেন, নড়াগাতীতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতেই এই প্রেসক্লাবের আত্মপ্রকাশ।
নতুন এ সংগঠনটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংহতি বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হ
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট