1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :

টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ ​গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ২টায় উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ বাশুরিয়া গ্রামে ২০২৫-২০২৬ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় এক বিশাল মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক চাষ পদ্ধতির সুফল দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার।

​অনুষ্ঠানে প্রদর্শনীভুক্ত সফল কৃষক তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শ ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার মরিচের আশাতীত ফলন পেয়েছি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগবালাই কম হয়েছে এবং উৎপাদন খরচও আগের চেয়ে অনেক সাশ্রয়ী হয়েছে। আমার এই ফলন দেখে গ্রামের অন্য কৃষকরাও এখন এই পদ্ধতিতে মরিচ চাষে আগ্রহী হচ্ছেন।

​প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মামুনুর রহমান বলেন, দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে মসলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সঠিক ব্যবহারের মাধ্যমেই কৃষিকে লাভজনক করা সম্ভব। টুঙ্গিপাড়ার এই সাফল্য জেলাজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।

​মাঠ দিবসে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) এবং এলাকার বিপুল সংখ্যক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং ভবিষ্যতে উন্নত জাতের মসলা চাষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট