1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কা বুধবার (৪ মার্চ) তাদের আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, জাহাজটির সমস্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হেরাথ পার্লামেন্টে জানান, আহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
১৮০ জন ক্রু-সদস্যের ফ্রিগেটটি ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়।
হেরাথ বলেন, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তবে ইরানি যুদ্ধজাহাজটি ডোবার কারণ জানাননি তিনি।
পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা জানতে চান, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার অংশ হিসেবে জাহাজটিতে বোমা হামলা হয়েছিল কি না। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, তাদের অভিযান শ্রীলঙ্কার সামুদ্রিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
তিনি এএফপিকে বলেন, ভারত মহাসাগরে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে হওয়ায় আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় আমরা বিপৎসংকেতে সাড়া দিয়েছি।
স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী থেকে ১১৫ কিলোমিটার (৭০ মাইল) দক্ষিণে অবস্থিত একটি হাসপাতালকে উদ্ধার করা নাবিকদের গ্রহণের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।