1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ওই দুই চোর সাতঘড়িয়ার কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়লে গণপিটুনির শিকার হন। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবক মারা যান।
নিহতরা হলেন: সাগর (৩২) ও সানারুল (৩৪)। তারা বেদে সম্প্রদায়ের। বসবাস করতেন উপজেলার গোয়ালী মান্দ্রায়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে দুই সপ্তাহ আগে লক্ষাধিক টাকার ছাগল চুরির ঘটনা ঘটে। এরপর এলাকায় নজরদারি বাড়ানো হয়। আজ ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরির চেষ্টা হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা দুজনকে ধরে ফেলেন।
এলাকাবাসীর দাবি, নিহত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। চোররা একের পর এক বাসা বাড়িতে চুরি করে যাচ্ছিল। বাসা বাড়িতে এক ঘর থেকে অন্য ঘরে নেয়া বৈদ্যুতিক সংযোগ তার, এমন কি পানির মোটরের সংযোগ তার, বাথরুমের ফিটিংস, থালা-বাসনসহ গৃহস্থালির নানা সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছিল। গরু-ছাগলও চুরির ঘটনা ঘটে। আর এসব চুরির মাল বিক্রি করতো উপজেলার বৃহৎ মাদকের আখড়া বলে পরিচিত গোয়ালী মান্দ্রার একটি বিশেষ পল্লীতে।
মাদক কেনা বেচাকে কেন্দ্র করেই এখানে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু হয়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ওই দুই চোর সাতঘড়িয়ার কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে চোরাই তারসহ ধরা পরেন। তাদের মারধর করে আটকে রাখা হয়।
পরে বুধবার সকালে আরেক দফা মারধরের পর পুলিশকে জানায় এবং স্থানীয় হাসপাতালে তাদের পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই চোর মারা যায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গণপিটুনি শিকার ওই দুই চোর মারা গেছেন। তবে এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।