1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা মোরেলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের অভিযান, জরিমানা ঝিনাইদহে জাল নিবন্ধন সনদে ২২ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন সুইট হোটেলকে জরিমানা এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল : কার দপ্তর গেল কোথায়?

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুলস অব বিজনেসের ক্ষমতাবলে তাঁদের দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট