
দাকোপ প্রতিনিধি : খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নব গঠিত দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় চালনা পৌরসভার বৌমার গাছতলায় অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে নব গঠিত উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব লিপিকা বৈরাগীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান কুমার সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কমিটির উপদেষ্টা সনত কুমার বিশ্বাস, দিলীপ কুমার বর্মন, সহ-সভাপতি অজিত কুমার বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক আশীষ কুমার সিনহা, প্রচার সম্পাদক পলাশ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর কমিটির আহবায়ক চিন্ময় বিশ্বাস, উপজেলা কমিটির সদস্য সচিব প্রবীর রায় বাপ্পী, সদস্য শিশির বিশ্বাস, পরিমল রায়, দেবাশীষ ঢালী, দিপ্তী সরদার, কনিকা বৈরাগী, ছন্দা মন্ডল, সর্মিষ্ঠা সাহা, কালিপদ রায়, বিভূতি বিশ্বাস, জয়ন্তী বিশ্বাস, শিবানী সরদার, বিধান চন্দ্র ঘোষ, শিবপদ বৈরাগী, শিশির গোলদার, জীবন মন্ডল, রেবতী বিশ্বাস, ননী গোপাল বিশ্বাস, রাজেন্দ্র নাথ মন্ডল, সুকুমার বিশ্বাস, প্রশান্ত শীল, গোবিন্দ সাহা প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ বাজুয়া আর্য্য হরি সভা মন্দিরে অনুষ্ঠিত মহা নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন। এসময়ে তাদের সাথে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানষ রায়, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শামীম হোসেন, সাংবাদিক দীপক কুমার রায়, দীপক কুমার সরদারসহ আরো অনেকে।