
কালিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে নড়াগাতী কেজি স্কুল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
নড়াগাতী থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের শিক্ষা মানুষের মাঝে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মনোভাব জাগ্রত করে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার মানুষ একত্রিত হয়ে রমজানের শিক্ষা ও মূল্যবোধকে ধারণ করার সুযোগ পায় এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু।
Like this:
Like Loading...
Related