1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ফকিরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার মূল আসামী মো: রমজান মোড়ল (৬১) কে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে চট্রগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তার রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত আ: মজিদ মোড়ল পাচুর ছেলে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত ৩০ অক্টোবর-২০২৫ ইং তারিখ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় সময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্র (হাসুয়া) ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দিলে সেখানে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ঘটনাটি শিশুটির বাড়িতে ঘটে। ঘটনার সময় শিশুর পরিবারের কেহ বাড়িতে ছিলেন না। এ ঘটনায় ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে মো: রমজান মোড়লকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং-৭, ধারায় তারিখ-১১/১১/২০২৫ইং। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী রমজান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট