1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট ইরাকের সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণ : আসবাবপত্র পুড়ে ছাই ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের প্রতিপক্ষের হামলায় নিহত ওসমান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে ইউএনও’র অভিযান

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালি সরকার।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি পাম্পগুলোর তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেন।
অভিযান চলাকালে ইউএনও ভূপালি সরকার পাম্প মালিকদের সতর্ক করে বলেন,কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের তিনি বলেন,বিভিন্ন জায়গায় অবৈধভাবে তেল মজুদ বা সরবরাহের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে সরকারের নজরে এসেছে। এ কারণে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ফিলিং স্টেশনগুলো নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করবে এবং প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ প্রদান নিশ্চিত করবে।
তিনি আরও বলেন,দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি নির্দেশনা অনুযায়ী তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অভিযোগের ভিত্তিতেএ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট