1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

তালায় উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
বি এম বাবলুর রহমান,  তালা : তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে তালায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, সিনিয়র সহ-সভাপতি শামীম খাঁন।সহ-সাধারণ সম্পাদক শাহীন আলম ও মীর মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এইচ এম এনামুল হক তালা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আল জাবালুল বান্না, আলমগীর হোসেন, জহর হাসান সাগর, আবু সাঈদ, আরিফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জমির উদ্দিন, মো.রকিবুল ইসলাম, আজিজুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো. মামুন শেখসহ অন্যান্যরা।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ইমরান হোসেন,এস এম হাসান আলী বাচ্চু, মোঃ লিটন হুসাইন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের ওপর আলোকপাত করা হয়।আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট