1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শহীদ দিবস উপলক্ষে মহানগর শিবিরের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি : শহীদ দিবস উপলক্ষে সাথীদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
১১ মার্চ (বুধবার) বিকাল ৪টায় নগরীর শহীদ সাংবাদিক বেলাল উদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক আব্দুল আউয়াল।
মহানগর শিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
বক্তৃতা প্রতিযোগিতায় সেরা দশজনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের কুরআন, বইসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
১৯৮২ সালের ১১ মার্চ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবাগত ছাত্রসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রসংগ্রাম পরিষদ সশস্ত্র অবস্থায় শিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালালে ৪ জন শিবির নেতাকর্মী শাহাদাতবরণ করেন। এ শাহাদাতের ঘটনার স্মরণে ছাত্রশিবির ১১ মার্চকে শহীদ দিবস হিসেবে পালন করে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট