1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সুন্দরবনে ১০ মাসে আটক ৩শ ৬২, ২৫০ কেজি হরিণে মাংস ও ৪০৩ টি ট্রলারসহ নৌকা জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে গত ১০ মাসে বন অপরাধে ৩শ ৬২ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে ২৫০ কেজি হরিণে মাংস এবং জব্দ করা হয়েছে ৪০৩ টি ট্রলার ও নৌকসহ অন্যান্য সামগ্রী। বন বিভাগ সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ফেব্রুয়ারী ”২৬ পর্যন্ত সময়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে বনরক্ষীদের অভিযানে অবৈধভাবে হরিণ শিকার, মাছ ও কাকড়া ধরাসহ অন্যান্য বন অপরাধে ২১৮টি মামলায় বনরক্ষীদের হাতে ৩শ ৬২জন আটক হয়েছে এবং পলাতক রয়েছেন ১৯ জন আসামী। আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে সুন্দরবনের বিভিন্ন স্থানে ২৫০ কেজি হরিণের মাংস, ৪০৩টি ট্রলার ও নৌকা, ৮৭ হাজার ১৫৩ ফুট হরিণ ধরার মালা ফাঁদ, ৬৫৭টি সিটকা ফাঁদ, ২১৬৬টি হাটা ফাঁদ, ৯০ বোতল কীটনাশক ও ৫ প্যাকেট রোটেনান পাউডার, ৬৯৯ কেজি বিষযুক্ত মাছ, ৯শ ৮৬ কেজি কাকড়া, সাড়ে ৭ হাজার কাকড়া ধরার চারু, ২৫৪টি মাছ ধরার জাল, ২২ বস্তা শুঁটকি মাছসহ বিবিধ প্রজাতির ২১৭ কেজি মাছসহ অন্যান্য বনজদ্রব্য জব্দ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা নিয়মিত হেটে এবং নদীপথে টহল কার্যক্রম চালাচ্ছেন। এই অভিযানের ফলেই গত ১০ মাসে ৩শ ৬২ জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যপক সফলতা পাওয়া গেছে এবং বন অপরাধ ক্রমান্বয়ে কমে আসছে বলে ডিএফও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট