1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই প্রবাসী নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ওমানের সোহার প্রদেশে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নিহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ মার্চ) আল-ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি বিধ্বস্ত হয়। এসময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত ও দুইজন আহত হন।
প্রতিবেদনে বলা হয়, সোহার প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এ দুটি ঘটনায় তদন্ত চলমান বলে ওমান কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবের কূটনৈতিক এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট