1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

পাইকগাছায় যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : প্রেমিক ও প্রেমিকার যৌথ বিয়ে পরিবার মেনে না নেওয়ায় পাইকগাছা উপজেলার আরাজী ভবানীপুর গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজাহারুল ইসলাম বাবু (২৪) হাবিবুর গাজীর ছেলে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১–২টার মধ্যে নিজের বসতবাড়ির রান্নাঘরের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে তিনি জীবন শেষ করেন।
প্রতিবেশী মোস্তফা জানান, “বাবু প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু উভয় পরিবার তা মেনে নেয়নি। বাবু মানসিকভাবে অনেক চাপ ও হতাশায় ভুগছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিমানেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।”
স্থানীয়রা জানিয়েছেন, বাবু ছিলেন খুবই শান্ত স্বভাবের ও পরিশ্রমী।
এদিকে, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট