
শরণখোলা আঞ্চলিক অফিসঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের শরণখোলা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম রাজ্জাক ও সদস্য সচিব মোঃ ছগির হোসেন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের বাগেরহাট জেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা অনুমোদিত ৪১ সদস্য বিশিষ্ট শরণখোলা উপজেলা আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাসেল আকন, অন্য যুগ্ন আহবায়করা হচ্ছেন, মোঃ ছিদ্দিক ঘরামী, মোঃ আঃ মালেক ফরাজী, মোঃ কালাম হাং, মোঃ কামাল ফরাজী, মোঃ হানিফ সরদার, মোঃ সরোয়ার ফকির, মোঃ রুবেল হাং। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে শরণখোলা উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ আঃ রহিম মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, মৎস্যজীবি দলের বাগেরহাট জেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম ও সদস্য সচিব শেখ গোলাম মোস্তফা অনুমোদিত উপজেলা কমিটি বৈধ বলে বিবেচিত হবে।