1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আ’লীগের আমলে২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : প্রধানমন্ত্রী নব্য ফার্দিনান্দ ও ইসাবেলারা এখনও মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : শিবিরের সভাপতি কেসিসির প্রশাসককে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শুভেচ্ছা পাইকগাছায় কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা নড়াগাতীতে পেট্রোল পাম্পের অভাব : দুর্ভোগে লাখো মানুষ মোরেলগঞ্জে সংঘর্ষ আহত-৫, প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাদায় আগুন দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে তেল জব্দ ও বিতরণ : জরিমানা আদায়

পাইকগাছায় কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভাস্থ পুরাতন কারাগারের পিছনের নালা থেকে
কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) সকালে পাইকগাছা পৌরসভা পরিষদের মাধ্যমে “জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও জলাশয় সংস্কার কর্মসূচির লক্ষ্যে পৌরসভার ৬ নং ওয়ার্ডে জেলখানার পিছনে বদ্ধ নালা থেকে মশক নিধন ও কচুরিপানা অপসারণের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি পুকুর, জলাশয়, নালায় কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন চলমান থাকবে। এছাড়াও কচুরিপানা অপসারণের পর ২/১টা পুকুর, জলাশয় খনন করে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার মানুষ এসব লেকের পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং পৌরসভার পানি সরবরাহ কাজে ব্যবহার করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ , কৃষি ব্যাংক ব্যবস্থাপক মোঃ হাদিসুজ্জামান, প্রধান সহকারী জিয়াউর রহমান, অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, মৃনাল কান্তি রায়, বিলক্লার্ক শাহীন হোসেন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র ঘোষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট