1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় আস সুন্নাহ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি পাইকগাছায় ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী ৩ মে থেকে সারাদেশে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী রূপসায় উপজেলা চেয়ারম্যান পদে জাবেদ মল্লিককে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেখতে চাই রূপসায় আদালতের রায় অমান্য ও সরকারি কাজে বাধা প্রদান করে মব সৃষ্টির অভিযোগ বিএল কলেজ ছাত্রশিবিরের ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালা পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের কমিটি গঠন খুলনায় মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পাইকগাছায় ঘের দখল করায় তাতী দলের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের দুটি চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ক্ষতিগ্রস্ত কালিপদ বিশ্বাস ও অরুণ কুমার মন্ডলের পক্ষে গৃহবধূ শম্পা সানা।
বক্তব্যে তারা বলেন, তাদের উপজেলার সরণখালী মোজায় অবস্থিত ১৬ বিঘা ও লস্কর মৌজায় আড়াই বিঘা জমি উপজেলা তাতী দলের সভাপতি শিমুল তাওয়ালী ও লস্কর গ্রামের আজিজুল গাজীরা শনিবার রাতে জবর দখল করে নিয়েছেন। দখলকালে তারা অরুন মন্ডলের ঘেরের বাসা ভাংচুর ও লুটপাট করে। যাতে ১০-১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আরুন মন্ডলের কর্মচারী রেজাউল ইসলাম জানান।
এদিনে কালিপদ বিশ্বাস (৭৫) জানান, তার ঘেরটি দখলে বাঁধা দিলে তাকে আজিজুল বেধম মারপিট করে। এমনকি তার ঘেরে প্রবেশে বাঁধা দিয়ে আসছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন জায়গায় লিখিত ভাবে প্রতিকার চেয়ে প্রতিকার পাচ্ছেনা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এ বিষয়ে শিমুলের ০১৯১৯৬৫২২০৮ এবং আজিজুল ইসলামের ০১৭১৬৭৮১৫৩২ নম্বরে বারবার যোগাযোগ করে মোবাইল রিসিভ না করায় তাদের মতামত দেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট