
ফুলতলা প্রতিনিধি : ফুলতলার আস সুন্নাহ মডেল মাদ্রাসায় পবিত্র কোরআন এর ছবক অনুষ্ঠান রোববার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হেফজখানায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং পীর বাড়ি মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ গোলাম মাওলা। সিনিয়র শিক্ষক হাফেজ মাওঃ মাহদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওঃ রুহুল আমিন, হাফেজ মাওঃ আব্দুল করিম, হাফেজ মাওঃ মেজবাহুল হক, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়।