1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ খুলনার কয়রা উপজেলার ৯৭ ভাগপরিবার জলবায়ু ঝুঁকিতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে আইনে পরিণত করার দাবি

কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
কালিয়া প্রতিনিধি : বাংলার ঐতিহ্যকে লালন করে নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,  গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলা আয়োজন করা হবে। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মোঃ আল্-আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুধীজন, কালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।