1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

তালায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ইয়াবাসহ রানা সরদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী| বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার দুলুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত রানা সরদার উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকরামপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে|
খলিষখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বি.এম. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়| এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়|
তিনি আরও জানান, অন্তর্বতীকালীন সরকারের সময় সেনাবাহিনী পূর্বেও রানা সরদার ও তার স্ত্রীকে বসতবাড়ি থেকে গ্রেফতার করেছিল|
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফুল কবীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।