
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিস্তীর্ন মাঠ জুড়ে বোরো ধানের সবুজের সমারোহ বিরাজ করছে| নতুন ধানের জাত ব্রি-১০১ ও উপসী-৮৯ বোরোর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে| এলাকার কৃষকরা নতুন করে ¯^প্ন দেখছে| জানা গেছে, সময় মত সেচ দেয়া এবং বৃষ্টি হওয়ায় বোরো ধান রোপন করতে কোন অসুবিধায় পড়তে হয়নি| প্রতি বছর পানির অভাবে বোরো ধান রোপন করতে সমস্যা হয়| এই বছর বিস্তীর্ন ফসলি জমিতে আধুনিক জাত ব্রি-১০১ ও উফসী বোরো-৮৯ চাষ করা হয়|
উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে উত্তর বাঁশবাড়িয়া, মধ্য বাঁশবাড়িয়া, গছানী, ঢনঢনিয়া, চরহোসনাবাদ, নেহালগঞ্জ, আদমপুর, বহরমপুর, বগুরা, দশমিনা, হাজিকান্দা, গোলখালী, আরজবেগী, ˆসয়দ জাফর, লক্ষীপুর, নিজাবাদগোপালদী, বেতাগী-সানকিপুর, জাফ্রাবাদ, মাছুয়াখালী আলীপুর, খলিশাখালী, চাঁদপুরা, রনগোপালদী, আউলিয়াপুর, চরঘুনি, চরবোরহান, চরশাহজালাল ও চরহাদিতে এই বছর উফসী-৮৯ ও আধুনিক জাত ব্রি-১০১ বোরো ধানের আবাদ করেছে| সবচেয়ে বড় ব্লক উত্তর বাঁশবাড়িয়ায় গত বছরের চেয়ে এই বছর বেশি জমিতে উফসী বোরো-৮৯ আবাদ করা হয়| ব্লকের ৫০ কৃষক মিলে প্রায় দেড়’শ একর জমির চাষাবাদ সম্পন্ন করেছি| আশানুরূপ ফলন পাবার সম্ভাবনা রয়েছে|
উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহমেদ বলেন, উপজেলায় কৃষকরা এই বছর ২ হাজার ৫ শত হেক্টর জমিতে উফসী বোরো-৮৯ ও আধুনিক জাত ব্রি-১০১ ধানের আবাদ করছে| আশানুরূপ ফলন পেতে উপসহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাঠ পরিদর্শন করছি| কৃষকদেরকে ফসলের যত্ন নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে|