1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি :  পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ-এর সাথে পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২:৩০মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অডিটোরিয়াম রুমে আয়োজিত এই সভায় নবাগত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। সাক্ষাৎ পরবর্তী আলোচনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং সরকারি নিয়মাবলী যথাযথভাবে প্রতিপালন করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক ডাঃ গাজী কাওসার আলী,জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার।সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। এসময় স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ উপস্থিত ছিলেন। নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।