1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ| বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত্বরে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, সার্টিফিকেট সহকারী নিত্য রঞ্জন সাহা সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ| পরে উপজেলা সম্প্রসারিত ভবনের সভাকক্ষে আসন্ন বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে| জানা গেছে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান ফকিরহাটে যোগদানের আগে তিনি কৃষ্টিয়া জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন| এদিকে ফকিরহাট উপজেলা থেকে সদ্য বদলি উপজেলানির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় যোগদান করেছেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।