1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে জটিলতায় পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় সঠিকভাবে বিল উত্থাপনের জন্য কয়েকবার সুযোগ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল উত্থাপনের করছিলেন। কিন্তু তিনি ঠিকভাবে পড়তে পারছিলেন না।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় সংসদে….। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে ১২তম দিনের অধিবেশন চলাকালে এমনটা ঘটে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আবার বলেন।’ নুরুল হক বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে বিবেচনা করা হোক।’

এ সময় স্পিকার বলে ওঠেন, ‘আবার বলেন- অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন।’

প্রতিমন্ত্রী আবার বলে ওঠেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল-২০২৬ অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক…. অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।’

এক পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ সংসদে পাশ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।